স্ত্রীকে কুপিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর - The News Lion

স্ত্রীকে কুপিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

 


দি নিউজ লায়ন;  স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর এলাকায়। মৃত গৃহবধূর পরিবারের লোকেরা এই খুনের ঘটনায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় তদন্তে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রক্তাক্ত ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।


 পুলিশ সূত্রে জানা গিয়েছে ,  মৃত গৃহবধূর নাম মিনু রবিদাস (২৩)। অভিযুক্ত স্বামীর নাম জগজীবন রবিদাস। অভিযুক্ত যুবক হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা পুলিশ ফাঁড়িতে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত। এই ঘটনার পর অভিযুক্তের বাবা দুখো রবিদাস ও তার পরিবার বাড়ি ছেড়ে পলাতক বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনাটি ঘটেছে বলেও জানতে পেরেছে পুলিশ। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দুই বছর আগে কাহালা লস্করপুর এলাকার ওই যুবতীর সাথে সামাজিক ভাবে বিয়ে হয় জগজীবন রবিদাসের। তাদের দাম্পত্য জীবনে রয়েছে প্রায়  বছর দেড়েকের একটি কন্যা সন্তান। তবে বিয়ের পর থেকেই চরম অশান্তি লেগেই রয়েছে তাদের দাম্পত্য জীবনে।অশান্তির জেরেই শনিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রী'র গলা কেটে খুন করে ওই সিভিক ভলেন্টিয়ার। অন্যদিকে মেয়ের বাড়ির লোকের অভিযোগ শশুর দুখো রবি দাস প্রায়শই বৌমা মিনুর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য জোর দিতেন। এমনকি জবরদস্তি পর্যন্ত করতেন বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.